সমতার ডাক/ শারমিনা পারভিন

Screenshot

আজ আকাশে এক নতুন দিনের ডাক,
নারীর কণ্ঠে উঠুক সমতার হাক।
শত বাঁধা পেরিয়ে যে এগোয় প্রতিদিন,
তার গল্পই তো ইতিহাসের রঙিন দিন।

ঘরের কোণ থেকে কর্মক্ষেত্রের পথ,
তার পদচিহ্নে বদলে যায় সময়ের রথ।
স্বপ্ন তার নদীর মতো, থামে না কোনো বাঁধে,
ভবিষ্যতের আলো জ্বালে সাহসী প্রতিজ্ঞায়।

আজ শুধু ফুল নয়, চাই সম্মানের ভাষা,
সমতার পৃথিবী হোক মানুষের আশা।
নারী মানে শক্তি, নারী মানে জীবন,
তার হাসিতেই জাগুক নতুন ভুবন।

শারমিনা পারভিন
শারমিনা পারভিন